গ্রেপ্তারের প্রায় এক মাস পর জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স স্বেচ্ছায় একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে তার প্রতিনিধিদল।
মার্কিন সাময়িকী রোলিং স্টোন-কে দেওয়া এক বক্তব্যে ব্রিটনির প্রতিনিধি জানান, চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তটি শিল্পী নিজেই নিয়েছেন।
এর আগে গত ৪ মার্চ লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরে মদ্যপ ও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্পিয়ার্সের মধ্যে নেশাগ্রস্ততার লক্ষণ দেখতে পান। পরে তাকে কয়েকটি পরীক্ষায় অংশ নিতে বলা হয়।
পরবর্তীতে ক্যালিফোর্নিয়া যানবাহন আইনের ২৩১৫২(জি) ধারায় অ্যালকোহল ও মাদকের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগে ব্রিটনি স্পিয়ার্সকে গ্রেপ্তার করে ভেনচুরা কাউন্টির প্রধান কারাগারে নেওয়া হয়।
স্বেচ্ছায় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে গেলেন ব্রিটনি স্পিয়ার্স
তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পান জনপ্রিয় মার্কিন এই সংগীতশিল্পী।
গ্রেপ্তারের পর ব্রিটনির প্রতিনিধি বলেন, তার জীবনে পরিবর্তন আনা এখন অত্যন্ত জরুরি। শিল্পী নিজেও বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছেন।
তিনি আরও বলেন, এটি একটি দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমন ঘটনা। তবে ব্রিটনি সঠিক পদক্ষেপ নেবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আশা করা হচ্ছে, এটি তার জীবনে ইতিবাচক পরিবর্তনের প্রথম ধাপ হবে।
জেল থেকে বেরিয়ে রিহ্যাবে গেলেন ব্রিটনি স্পিয়ার্স
এ দিকে ব্রিটনি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে কথা বলেন। তিনি লেখেন, সবার সমর্থনের জন্য ধন্যবাদ। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো সত্যিই অনেক ভালো লাগছে। সবাই আমার পাশে থাকবেন।
প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, ব্রিটনির সুস্থতা ও ভবিষ্যৎ সফলতার জন্য তার ঘনিষ্ঠজনরা একটি পরিকল্পনা নিয়ে কাজ করবেন।
আপনার মতামত লিখুন :