জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ১৪৯ সদস্য বিশিষ্ট এই নতুন শক্তিশালী কমিটি গঠন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শিকদারকে পুনরায় সভাপতি এবং মোঃ আশরাফুল আমিন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন এই নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক বিধি মোতাবেক উপস্থিত সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ঘোষিত নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে.এস. হোসেন টমাস। এছাড়া সহ-সভাপতি হিসেবে হায়দার আলী বাবলা, জসীম উদ্দিন খান খোকন, কাওসার মজুমদার, হাসান মুকুলসহ ১৭ জন গুরুত্বপূর্ণ নেতা স্থান পেয়েছেন।
সংগঠনের প্রশাসনিক কাজ গতিশীল করতে দ্বীন মোহাম্মদ দুলুকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং কাজী আনোয়ার হোসেন, তারেক কবিরসহ ১৩ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে প্রতিটি বিভাগে আলাদা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন:
-
ঢাকা বিভাগ: নাহিদুল ইসলাম নাহিদ
-
চট্টগ্রাম বিভাগ: জহিরুল ইসলাম
-
বরিশাল বিভাগ: ফেরদৌস আহমেদ
-
সিলেট বিভাগ: সোলেমান আহমেদ সিদ্দিক
-
ময়মনসিংহ বিভাগ: মোঃ আকরাম হোসেন
-
খুলনা বিভাগ: রঞ্জু আহমেদ
-
ফরিদপুর বিভাগ: মুহাম্মাদ আরিফুজ্জামান (অপু)
সংগঠনের দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মোরশেদ আলম (চঞ্চল) এবং প্রচার সম্পাদক হিসেবে মাহির আহমেদ রানা দায়িত্ব পেয়েছেন। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দিলদার হোসেন শামীম ও ইমরান জাহান সম্রাটসহ ৫ জন, সাহিত্য বিষয়ক সম্পাদক পদে হাবিবুর রহমান (রুবেল) এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে দেওয়ান নূর ইসলাম উজ্জল নির্বাচিত হয়েছেন।
সাংস্কৃতিক অঙ্গনে গতিশীলতা আনতে সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও আবৃত্তি বিষয়ক পৃথক বিভাগ রাখা হয়েছে। আবৃত্তি বিষয়ক সম্পাদক হিসেবে (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়) শফিকুল ইসলাম ডাবলুকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আওলাদ হোসেন।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনের শিশু-কিশোরদের সাংস্কৃতিক ও মননশীল বিকাশে জিয়া শিশু কিশোর মেলা সারা দেশে আরও জোরালো ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :