চ্যাম্পিয়নের হাসি হাসবে ব্রাজিল : কাফু

স্পোর্টস ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ১২:৪০ পিএম

বিশ্বকাপে চ্যাম্পিয়নের হাসি হাসবে ব্রাজিল বলে দাবি করেছেন সেলেসাওদের সর্বশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। প্রস্তুতির ঘাটতি থাকলেও আনচেলত্তির শিষ্যরা মাঠে তা পুষিয়ে নিতে পারবে বলে বিশ্বাস তার। খবর স্পোর্টি টিভি।

কাফু বলেন, এবার বিশ্বকাপ ৩২ বছর পর আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। এর আগেও মার্কিন মুলুকে ব্রাজিল শিরোপা জিতেছিল। তাই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে।

তিনি বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারের আসরের অন্যতম ফেভারিট। তাদের অনেক তারকা ফুটবলার আছে, একজন দুর্দান্ত কোচ রয়েছেন। আমার চোখে এবার ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অনেক ভালো সম্ভাবনা রয়েছে।

Link copied!