মোদিকে যমুনায় ডুব দিয়ে আসতে বললেন মমতা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০১:১৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ সফরে গিয়ে গঙ্গা নদীতে নৌকাভ্রমণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে এ সফরের কিছু ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। এর পরপরই শুরু হয় তীব্র রাজনৈতিক আলোচনা।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, হাওড়ায় এক জনসভায় মোদিকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘বাংলার গঙ্গা পরিষ্কার বলেই মোদি সেখানে নৌকাভ্রমণ করেছেন।

কিন্তু দিল্লির দূষিত যমুনা নদীতে একবার ডুব দিয়ে আসবেন।’

যমুনা নদীর দূষণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘বাংলার গঙ্গা আর দিল্লির যমুনা তুলনা করুন। গঙ্গা পরিষ্কার, তাই এখানে নৌকাভ্রমণ করা যায়। কিন্তু দিল্লির দূষিত যমুনা নদী পরিষ্কার করতে পারেন না, আবার বাংলায় এসে গঙ্গাবিহার করছেন।

এদিকে দিল্লির যমুনা নদীর দূষণ দীর্ঘদিন ধরেই চলছে। দিল্লির রাজনীতিতে বিষয়টি বারবার উঠে এলেও নদীর দূষণ কমেনি। বরং শীত মৌসুমে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। অনেক সময় নদীর পানিতে ফেনা জমতে দেখা যায়।

পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রেক্ষাপটে মোদির গঙ্গাভ্রমণকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তার নিজ নির্বাচনী এলাকা বারাণসী এবং কলকাতার মধ্যে যোগাযোগ উন্নয়নে সাম্প্রতিক বাজেটে করিডর তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। এ উদ্যোগকে তিনি নিজেই স্বাগত জানিয়েছেন।

Link copied!