কলম যখন তলোয়ার হয়, কালি যখন রক্ত,
অন্যায়ের ভিড়ে সাংবাদিক— অনড় এবং শক্ত।
শহর যখন ঘুমে বিভোর, রাতটা যখন কালো,
সে তখন খুঁজে ফেরে এক চিলতে আলোর আলো।
উপেক্ষার দেয়াল ভেঙে, ভয়ের শাসন ঠেলে,
সে এগিয়ে যায় সামনে, বুকটা সটান মেলে।
কারো পকেটে বন্দি নয় তার বিবেকের ধার,
সে তো জনতার কণ্ঠস্বর, নিঃস্বের হাতিয়ার।
আপনার মতামত লিখুন :