সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে নতুন করে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। ফলে এই আঘাতে দেশটিতে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) ইরান থেকে এ হামলা চালানো হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান নতুন করে দুটি ব্যালিস্টিক মিসাইল ও তিনটি ড্রোন ছুড়েছে। এতে তিনজন আহত হয়েছেন। তবে মিসাইল ও ড্রোনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে।
মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া ৫৫১টি ব্যালাস্টিক মিসাইল, ২৯টি ক্রুজ মিসাইল এবং ২ হাজার ২৬৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
এদিকে উপকূলবর্তী এলাকাগুলোতে হামলা হলেও আমিরাতের মূল ভূখণ্ডে কোনো ধরনের মিসাইল বা ড্রোন হামলার ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :