ফরিদপুর-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দক্ষতা, বিচক্ষণতা ও সফলতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে আসছেন বলে মনে করছেন ফরিদপুরের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ।
তাদের মতে, সরকারের ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন, জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক নির্বাচনী প্রচারণায় সাফল্য অর্জনে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
এছাড়া সাম্প্রতিক আন্তর্জাতিক সংকট ও সংঘাতপূর্ণ পরিস্থিতিতে, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় কূটনৈতিক ভারসাম্য রক্ষায় তাঁর কৌশলী ভূমিকা দেশ-বিদেশে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে বলে তৃণমূল নেতাকর্মীরা উল্লেখ করেন।
ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দাবি, জননেত্রী ও সরকারের প্রধানের আস্থাভাজন এই তরুণ ও মেধাবী রাজনীতিককে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হলে দেশ ও জনগণ আরও বেশি উপকৃত হবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হবে এবং তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বার্থ আরও দৃঢ়ভাবে তুলে ধরতে সক্ষম হবেন।
আপনার মতামত লিখুন :