তোবারক হোসেন খোকন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার কায়সার কামাল, এমপি মাননীয় সংসদ সদস্যদের জন্য বৃহস্পতিবার (৪ জুন) আয়োজিত “সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম” শীর্ষক ওরিয়েন্টেশন কোর্সে সভাপতির বক্তব্য প্রদান করেন।
ডেপুটি স্পীকার তাঁর বক্তব্যে বলেন, সংসদীয় গণতন্ত্রের সফল বিকাশ এবং জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের সংবিধান ও কার্যপ্রণালী-বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি এবং সংসদের কার্যপ্রণালী-বিধি সংসদীয় কার্যক্রম পরিচালনার পথনির্দেশক হিসেবে কাজ করে।
তিনি ওরিয়েন্টেশন কোর্সে সংবিধানের মৌলিক বিষয়াবলি, সংসদীয় কার্যপ্রণালী, নোটিশ, প্রস্তাব, সংশোধনী, ভোটদান পদ্ধতি, প্রশ্নোত্তর কার্যক্রম এবং নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিতকরণে সংসদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তিনি সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ, গঠনমূলক বিতর্ক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ সংসদে যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
ডেপুটি স্পীকার বলেন, সংসদ কেবল আইন প্রণয়নের স্থান নয়; এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, মতামত ও স্বার্থের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সংসদ সদস্যদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা সংসদের মর্যাদা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, প্রশ্নোত্তর, নোটিশ, প্রস্তাব ও বিভিন্ন সংসদীয় উপকরণের যথাযথ ব্যবহার সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ ধরনের ওরিয়েন্টেশন কর্মসূচি।
আপনার মতামত লিখুন :