বাকৃবির কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান স্থগিত

আ. ন. ম. রিসালাত আলিফ , বাকৃবি সংবাদদাতা

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১১:৩৪ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের নির্ধারিত কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জুলাই সকাল ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠেয় কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে অনুষদীয় ও হলসমূহের ওরিয়েন্টেশন অনুষ্ঠান পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বর্ষের ক্লাস ও পরীক্ষাসমূহও যথারীতি চালু থাকবে।

Advertisement

Link copied!