শিবালয়ের উপজেলা নির্বাহী অফিসার মনিষারানী কর্মকার ঢাকা বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধনেমাস সেরা

বাদশা মিয়া , শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬, ০২:০০ পিএম

শিবালয়ের উপজেলা নির্বাহী অফিসার মনিষারানী কর্মকার ঢাকা বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধনেমাস সেরা

ফাইল ফটো

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্য ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিভাগের "মাস সেরা উপজেলা নির্বাহী অফিসার" নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার  মনিষা রানী কর্মকার।

সাফল্যেরমূল কারণসমূহ শতভাগ অর্জন: জন্ম ও মৃত্যুর নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নিশ্চিতকরণে তাঁর দিক নির্দেশনায় শিবালয় উপজেলায় দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে। সচেতনতাবৃদ্ধি: তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলেধরতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সেবার মান উন্নয়ন:ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার ও সংশ্লিষ্ট দফতর গুলোর কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং মনিটরিং জোরদার করা।

ডিজিটালসেবা নিশ্চিতকরণ: অনলাইন আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ভোগান্তিহীন ও দ্রুততম সময়ে নাগরিকদের হাতে সনদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। দায়িত্বশীলতারস্বীকৃতি এই অর্জনের প্রতিক্রিয়ায় সংশ্লিষ্টরা মনে করেন, এই স্বীকৃতি শিবালয় উপজেলার ইউএনও মনিষা রানী কর্মকারের কর্মনিষ্ঠা, সততা এবং জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমেরই প্রতিচ্ছবি। তাঁর এই সাফল্যে শিবালয় উপজেলা প্রশাসন তথা মানিকগঞ্জ জেলাবাসী আনন্দিত ও গর্বিত। এই সম্মাননা আগামী দিনে তাঁর কাজের গতি ও জনসেবার স্পৃহাআরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে সকলে আশাবাদী।

সিয়াম সরিষা
Link copied!