নেছারাবাদে অনুষ্ঠিত হল( ICT)অলিম্পিয়াড এর ফাইনাল রাউন্ড ২০২৬

মারুফ পারভেজ , নেছারাবাদ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬, ১২:১২ পিএম

নেছারাবাদে অনুষ্ঠিত হল( ICT)অলিম্পিয়াড এর ফাইনাল রাউন্ড ২০২৬

ফাইল ফটো

সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীর মধ্যে আইসিটি (ICT)  অলিম্পিয়াড এর ফাইনাল রাউন্ড ২০২৬ অনুষ্ঠিত হয়।  গত ১৩ আগস্ট বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ১৫টি  শাখার শিক্ষার্থীদের মাঝে ১ম রাউন্ড আইসিটি অলিম্পিয়াড শুরু হয়।  ২য় রাউন্ড অনুষ্ঠিত হয় ১৭ আগস্ট। ২য় রাউন্ডে বাছাইকৃত ৫ টি শ্রেণির শিক্ষার্থীর মধ্যে আজ ২০  আগস্ট বিকালে  ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। 

সম্মানিত বিচারকমন্ডলী ও শিক্ষার্থীদের ভোটের সমন্বয়ে চ্যাম্পিয়ন হয় ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। রানারআপ অর্জন করে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এবং ৩য় স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা। আইসিটি (ICT) অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা তথ্য অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সিদ্ধার্থ শংকর মিস্ত্রী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জনাব মোঃ ইমাম সিকদার,  সহকারী শিক্ষক জনাব মোঃ আমিনুল ইসলাম তালুকদার,  সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  জনাব মোঃ জিয়াউল ইসলাম,  প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  জনাব সিদ্ধার্থ শংকর মিস্ত্রী ও আমন্ত্রিত অতিথি নেছারাবাদ উপজেলা তথ্য অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাংবাদিক জনাব মোঃ আনোয়ার হোসেন,  সাংবাদিক জনাব মোঃ মারুফ পারভেজ বিপ্লব।  প্রাক্তন ছাত্র ও আইসিটি বিশেষজ্ঞ জনাব মোঃ গালিবুল আলম জনাব তালহা সুহাইব ও জনাব আযান ইসলাম প্রমুখ।

Link copied!