প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পিএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক

ফাইল ফটো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক চলছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

এদিকে জাতীয় রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ইস্যু ও জনদুর্ভোগের বিভিন্ন ইস্যু নিয়ে আজ বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। দেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। 

বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস ও তীব্র বিদ্যুৎ সংকট এবং দফায় দফায় লোডশেডিংয়ের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংসদে এবার জোরালো ভূমিকা পালন করবে বিরোধী দল। পাশাপাশি প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের বিষয়েও বিরোধী দলীয় সংসদ সদস্যরা সরব হবেন বলে শক্ত ইঙ্গিত পাওয়া গেছে।

Link copied!