‘দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে’

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৩৩ এএম

‘দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে’

ফাইল ফটো

দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নতুন আইনজীবীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ নেই। এই ঘাটতি পূরণে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সুপ্রিম কোর্টে বর্তমানে প্রায় ১৮ হাজার আইনজীবী কাজ করছেন উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, তাদের মধ্যে ভালো আইনজীবী কতজন, তা জানার কোনো উপায় নেই। এটিই তিক্ত বাস্তবতা।

নতুন আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, আইন পেশাকে শুধু অর্থ উপার্জনের মানদণ্ডে মূল্যায়ন করা উচিত নয়। অর্থের পেছনে না ছুটে পেশাদারিত্ব অর্জনের দিকে মনোযোগ দিতে হবে।

Link copied!