বলিউডের সায়েন্স ফিকশনে কলকাতার রুক্ষ্মিণী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৪ এএম

বলিউডের সায়েন্স ফিকশনে কলকাতার রুক্ষ্মিণী

ফাইল ফটো

সায়েন্স ফিকশনের গল্পে বলিউডে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘সামুক’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কলকাতার অভিনেত্রী রুক্ষ্মিণী মৈত্র। সিনেমাটিতে তার বিপরীতে থাকছেন অক্ষয় কুমার। এর আগে একসঙ্গে দেখা যায়নি তাদের।

জানা গেছে, নির্মাতারা সামুকের জন্য এমন কাউকে খুঁজছিলেন যিনি পর্দায় বলিষ্ঠ উপস্থিতির পাশাপাশি তীব্র আবেগঘন দৃশ্যেও সাবলীলভাবে অভিনয় করতে পারবেন। এ জন্য তাদের রুক্ষ্মিণীকেই উপযুক্ত মনে হয়েছে।

সূত্রের খবর, এরই মধ্যে ব্রিটেনে সিনেমাটির শুটিং শুরু করেছেন নির্মাতা কনিষ্ক ভার্মা। বেশ বড় আয়োজনে নির্মিত হচ্ছে সিনেমাটি। কল্পবিজ্ঞানভিত্তিক সিনেমাটির গল্পে ফুটে উঠবে টিকে থাকার লড়াই। পাশাপাশি মারকাটারি মারধরের দৃশ্যও থাকবে বলে জানা গেছে। এমন বড় বাজেটের সিনেমায় সুযোগ এবং অক্ষয়কে সঙ্গী হওয়া— রুক্ষ্মিণীর জন্য বড় সুযোগ বলে মনে করছেন অনেকে।

এ সিনেমার প্রযোজক সানশাইন পিকচার্সের বিপুল শাহ। এর আগে তার প্রযোজিত ‘সনক’ সিনেমায় অভিনয় করেছিলেন রুক্ষ্মিণী।

Link copied!