তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কৃতীশিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, শুধু জি.পি.এ-৫ পেলেই চলবে না। ভাল মানুষ হয়ে দেশের সেবা করতে হবে। তিনি বলেন, আজকে যারা ছাত্র-ছাত্রী তারাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। তাদের প্রত্যেককে সুশিক্ষা গ্রহণ করে ভাল মানুষ হয়ে আধুনিক রাষ্ট্র গঠনের কাজে এগিয়ে আসতে হবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম” ওরিয়েন্টেশন ক্লাস ও জি.পি.এ-৫ প্রাপ্ত স্কুল ও মাদ্রাসার কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
১৫৯ নেত্রকোণা-৩ আসনের এমপি ডা. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুলাহেল মাজেদ বাবু, নেত্রকোণা অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি শিক্ষা) মুনমুন জাহান, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী ও নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুখলেছুর রহমান বাঙ্গালী সঞ্চলানায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম ভূঞা।
এছাড়া ইংলিশে বক্তব্য রাখেন জি.পি.এ-৫ প্রাপ্ত কেন্দুয়া উপজেলায় প্রথম শিক্ষার্থী মাহবুবা জান্নাত প্রিয়ন্তী, আরিয়ান মুগ্ধ, মো: মইন সারোয়ার রুহান। তথ্য ও সম্প্রসার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, ইংরেজি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য ‘‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম” ব্যক্তিগত উদ্দ্যেগে চালু করার জন্য নেত্রকোণা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান ছেলেমেয়েদের সু-শিক্ষা গ্রহণের জন্য বিশেষ বার্তা দিয়ে নতুন কুঁড়ি স্কুল চালু করার উদ্যোগ নিয়েছেন।
মাদক মুক্ত মানবিক রাষ্ট্র গঠনে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানিয়ে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, একজন ভালো ছাত্রকে ভাল মানুষ হতে হলে অভিভাবক, শিক্ষকসহ সমাজের মানুষকে দায়িত্ববান হতে হবে। শিক্ষার্থী স্কুলে সময় মতো যায় কি না বা স্কুলে আসা যাওয়ার পথে রাস্তায় কোনো অশোভন কাজ করে কিনা তা সঠিকভাবে খেয়াল রাখতে হবে। সকলকে মনে রাখতে হবে আজকের শিশুরাই আগামী দিনের আধুনিক বাংলাদেশের কর্ণধার হবেন। পরে তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। নেত্রকোণা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালীর ব্যক্তিগত উদ্যেগে মাধ্যমিক স্কুলে ১০৩ ও দাখিল মাদ্রাসার ১০ জন শিক্ষার্থীসহ মোট ১১৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়। জনগনের কল্যাণে সরকারের বিরুদ্ধেও বস্তু নিষ্ট খবর পরিবেশনে বাধা নেই। তথ্য ও সম্প্রসারণ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে গণমাধ্যমের কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
শুক্রবার দুপুরে প্রেসক্লাব অডিটরিয়ামে মতমিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাস সভাপতি মো: সেকুল ইসলাম খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রসার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার সংবাদপত্রে অবাধ স্বাধীনতা দিয়েছেন।
সাংবাদিকদের জীবন মান উন্নয়নে কল্যাণ ট্রাষ্ট্রের তহবিল আরও ৩ গুন বাড়ানোর জন্য অর্থমন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছেন বলে দাবী করে তিনি বলেন বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করুন, রাষ্ট্র বা জনগনকে হয়রানী করার জন্য কোন সংবাদ পরিবেশন না করার আহবান জানিয়ে তিনি বলেন, জনগনের কল্যাণ হলে সরকারের বিরুদ্ধে লিখতে কোনো বাধা নেই তবে অযথা সরকার ও জনগণকে হয়রানী করার জন্য সংবাদ পরিবেশন করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেসক্লাবের দাবীর প্রেক্ষিতে সাংবাদিকদের ৩ দিন ব্যাপি পি.আই.ভি প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। তিনি বলেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে দেশ সেবায় আত্ম নিয়োগ করুন। তাতেই জনগনের মঙ্গল হবে।

আপনার মতামত লিখুন :