‘সেপারেশন’-এ পরীমণি

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫১ এএম

‘সেপারেশন’-এ পরীমণি

ফাইল ফটো

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় আবারও নতুন ওয়েব ফিকশনে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী পরীমণি। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার এই নির্মাতার ‘সেপারেশন’ নামের নতুন ফিকশনে দেখা যাবে তাকে।

নতুন এই কাজটিতে পরীমণির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ‘সেপারেশন’-এ যুক্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন পরীমণি।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিসমিল্লাহ, সেপারেশন, গিয়াস উদ্দিন সেলিম।’ এর সঙ্গে ভালোবাসার ইমোজিও দিয়েছেন তিনি।

জানা গেছে, রাজধানীর ৩০০ ফিট এলাকায় ইতোমধ্যে শুরু হয়েছে ওয়েব ফিকশনটির শুটিং। তবে গল্প কিংবা চরিত্র নিয়ে এখনও নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর ফলে ‘সেপারেশন’-এ পরীমণিকে ঠিক কোন ধরনের চরিত্রে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমণির আগের কাজগুলোর সাফল্যের কারণে নতুন এই ফিকশন নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

‘সেপারেশন’ মুক্তি পাবে আইস্ক্রিন প্ল্যাটফর্মে।

Link copied!