সরকারি সফরে জাপানের পথে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩২ পিএম

সরকারি সফরে জাপানের পথে সেনাপ্রধান

ফাইল ফটো

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছেন। বুধবার  তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সিয়াম সরিষা
Link copied!