চট্টগ্রামের মিরসরাইয়ে থানা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৮৬ জনের মধ্যে ১ম স্থান অর্জনকারী হাফেজ মোহাম্মদ উসামাকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার ( ২৩ অক্টোবর) জুময়ার নামাজ শেষে মিরসরাই মড়েল মসজিদ প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। মিরসরাই সদরে অবস্থিত মাদানিয়া ইমাম হাফস রা. মাদ্রাসার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান হাফেজ মাওলানা ইরফানুল হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত হাফেজ উসামার পিতা ওমর ফারুক, সাংবাদিক আশরাফ উদ্দিন, সাংবাদিক ইউসুফ ও অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
মাদানিয়া ইমাম হাফস রা. মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মো. ইরফানুলহক জানান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত থানা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় মিরসরাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৮৬ জন হাফেজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। তার মধ্যে মাদানিয়া ইমাম হাফস রা. মাদ্রাসা থেকে ৮ জন হাফেজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। আট জনের মধ্যে ৮ জনই বিভিন্ন ধাপে কৃতিত্বপূর্ণ অবদান রাখেন।
তার মধ্যে শিশু হাফেজ মোহাম্মদ উসামা (১১) মিরসরাই উপজেলার ১৮৬ জনের মধ্যে ৩০ পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে। উসামার পিতা ওমর ফারুক বলেন, আমি বাংলা শিক্ষিত। আরবি আমি জানিনা তাই ছেলেকে আরবি শেখার জন্য মাদ্রাসায় দিয়েছি। আমার ছেলে যে কোরআন শিখেছে সেটি যেন ধারন করতে পারে তার জন্য আপনারা দোয়া করবেন।

আপনার মতামত লিখুন :