মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

মহাসড়ক থেকে ক্যাম্পাসে ফিরলো কুবি ছাত্রলীগের নেতাকর্মীরা

মহাসড়ক থেকে ক্যাম্পাসে ফিরলো কুবি ছাত্রলীগের নেতাকর্মীরা

কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের তিন নেতাকে মারধরের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা প্রায় দেড় ঘন্টার মত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নানের আশ্বাসের ভিত্তিতে নেতা-কর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। বুধবার (৮ মার্চ) বিকাল  পাঁচটা থেকে ছয়টা ৪০ মিনিট পর্যন্ত অবরোধ করেন তারা।
পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি। দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করবো।’
এ ব্যাপারে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্ত বলেন, উনি আমাদের আশ্বাস দিয়েছে আজ রাতের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করবেন। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা ক্যাম্পাসে ফিরে এসেছি। ওনারা যদি আশ্বাস বাস্তবায়ন না করে তাহলে আমরা কাল আবার মহাসড়ক অবরোধ করবো।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, সহসভাপতি সাইদুল ইসলাম রোহান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাকিস্তানি মসজিদের সামনে মারধরের শিকার হোন আজ বিকাল ২ টার দিকে। পরবর্তীতে বিকাল ৫ টায় অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |