মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
রাজু মিয়া, নোবিপ্রবি : ‘Planet Ocean: Tides are Changing’ প্রতিপাদ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সমুদ্র ‘বিশ্ব সমুদ্র দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুন) বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগ এর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইআইএস পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মো. মোহাইমিনুল ইসলাম সেলিম, সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব নাজমুস সাকিব খান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এই উপলক্ষে সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন ও র্যালি করা হয় এবং রিমোট সেন্সিং ইন ওশানোগ্রাফি, মেরিন রিসোর্স এবং মেরিন বায়োটেকনোলজির উপর বছাইকৃত ৭টি পোস্টার মূল অনুষ্ঠানে উপস্থাপন করে সমুদ্র বিজ্ঞান ও প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। এসময় উপাচার্য বলেন, সমুদ্র সম্পদ আহরণ এবং সংরক্ষণের সময় এখনই। বৈশ্বিক উষ্ণায়নের যে বিরুপ প্রভাব সামুদ্রিক জীববৈচিত্রের ওপর পড়ছে তা নিয়ে গবেষণা করা অতীব জরুরী।