মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শোকের মাস উপলক্ষ্যে নোবিপ্রবিতে দেয়ালিকা প্রদর্শনী

শোকের মাস উপলক্ষ্যে নোবিপ্রবিতে দেয়ালিকা প্রদর্শনী

শোকের মাস উপলক্ষ্যে নোবিপ্রবিতে দেয়ালিকা প্রদর্শনী

রাজু মিয়া, নোবিপ্রবি : শোকাবহ আগস্ট উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন, তাঁর কর্ম ও ত্যাগ এবং হত্যাকাণ্ড নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেয়ালিকা প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ আগস্ট) অডিটোরিয়াম ভবনে এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ। কর্মসূচির উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডীন ড. চন্দন আনোয়ার।

উদ্বোধন ও দেয়ালিকা প্রদর্শনী শেষে চন্দন আনোয়ার বলেন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে আরও বেশি জানার ও উদ্ভাবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।

আয়োজক বিভাগের চেয়ারম্যান ড. রোকনুজ্জামান বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়াজনে মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। আগামীতে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে তারই প্রতিচ্ছবি এই আয়োজন।

উল্লেখ্য, দেয়ালিকা প্রদর্শনীতে সমাজবিজ্ঞান বিভাগের ৪ টি ব্যাচ অংশগ্রহণ করে।

বিভাগের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এই আয়োজন শেষে প্রতিযোগিতায় শীর্ষ স্থান দখলকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সমাজবিজ্ঞান অনএষদের ডীন ড. চন্দন আনোয়ার।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |