মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

কুবি শাখা ছাত্রলীগের একাংশের ছাত্র সমাবেশ

কুবি শাখা ছাত্রলীগের একাংশের ছাত্র সমাবেশ

আব্দুল্লাহ, কুবি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনায় অভিযুক্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে ছাত্র সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের একাংশ।

সোমবার (২১ আগস্ট) র‍্যালির মাধ্যমে এই ছাত্র সমাবেশ শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রদান ফটকের সামনে এসে শেষ হয়।

পরে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শরিফ হোসেনের সঞ্চালনায় ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

কুবি শাখা ছাত্রলীগের সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, “২১ আগস্ট সমাবেশের দেড় মিনিটের মাথায় পরপর ১৩ টি গ্রেনেড হামলা চালায় তৎকালীন বিএনপি-জামায়েত সরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে মানবডাল বানিয়ে তাকে রক্ষা করেন। সেখানে শতাধিক নেতাকর্মী আহত ও ২৪ জন আওয়ামী লীগ নেতা নিহত হয়। তাদের উদ্দেশ্য ছিলো এই হামলার মাধ্যমে দেশ থেকে গণতন্ত্রকে ধ্বংস করা, শেখ হাসিনাকে হত্যা করা।”

এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ২১ আগস্টের হামলায় অভিযুক্ত তারেক রহমানকে দেশে এনে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |