মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
জামাল উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয় : জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালাটি ম্যানেজমেন্ট বিভাগ ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিভাগের ৬১৪নং কক্ষে এর আয়োজন করা হয়। বিভাগটির সভাপতি সহকারি অধ্যাপক ড. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। অতিথি হিসেবে, জাহাঙ্গীর হোসেন সহ বিভাগের অন্য শিক্ষক মণ্ডলীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জোহান ড্রীম ভ্যালী পার্ক ঝিনাইদহ এর জেনারেল ম্যানেজার হাসানুজ্জামান বাবু। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল, নোটবুক ও কলম উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, উচ্চশিক্ষা অর্জনে জন্য এই বিভাগে তোমাদের স্বাগতম। তোমরা যারা এখানে সুযোগ পেয়েছ তারা ভাগ্যবান।
কারণ বর্তমানে ট্যুরিজমের সেক্টর গুলো বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম অবদান রেখে চলছে। যা তোমাদের এই বিভাগে পড়াশুনার পাশাপাশি দেশের উন্নয়ন ও আর্থিক অবস্থা সম্পর্কে ভালো ধারণা রাখতে সাহায্য করবে। তিনি নবীনদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা তোমাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের উন্নতিতে অবদান রাখবে আমি এই আশাবাদী। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।