মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

মামুন-ধ্রুব এর নেতৃত্বে কুবি’র জামালপুর জেলা ছাত্র সংসদ

মামুন-ধ্রুব এর নেতৃত্বে কুবি’র জামালপুর জেলা ছাত্র সংসদ

মামুন-ধ্রুব এর নেতৃত্বে কুবি’র জামালপুর জেলা ছাত্র সংসদ

আব্দুল্লাহ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আঞ্চলিক সংগঠন ‘জামালপুর জেলা ছাত্র সংসদ’ এর আগামী এক বছরের জন্য ২৮ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী ধ্রুব পাহলোয়ান।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সংগঠনের সাবেক সভাপতি তরিকুল ইসলাম সিফাত এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এছাড়াও কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন, সুমাইয়া মোরশেদ, হুমায়ূন আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সজিব, অর্থ সম্পাদক ইমন আলম জয়, প্রচার সম্পাদক মির্জা সামীন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, ক্রীড়া সম্পাদক আল আরাফাত আমীন রাফি সহ আরো ১৭ জনকে কমিটির বিভিন্ন পদে নির্বাচিত করা হয়।

নব-মনোনীত সভাপতি আল মামুন বলেন, ‘জামালপুর জেলা থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোন ক্ষেত্রে আমাদের এলাকার কোন শিক্ষার্থী যাতে কোন ধরনের সমস্যায় বা বিড়ম্বনায় না পরে এজন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কাজ করছি এবং করে যাবো।

আমাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার পক্ষ হতে এই ছাত্র সংসদকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো। আর এসব কার্যক্রমে নব্য কমিটির সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |