মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
মোহাম্মদ রাজীব, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান,নবীন বরণ ও প্রবীণ বিদায় এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো ইংরেজি সপ্তাহ-২০২৩ এর। ১৭ বছর পর এটি ইংরেজি বিভাগের উদ্যােগে আয়োজিত প্রথম ইংরেজি সপ্তাহ অনুষ্ঠান।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নানা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সপ্তাহ ব্যাপী এ আয়োজন। ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ এবং ১০ম ও ১১দশ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় বরণ শেষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এরপর সন্ধ্যায় ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নাচ-গান, রম্য বিতর্ক, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন। শিক্ষার্থীদের নানা রকম পরিবেশনায় পুরো মুক্তমঞ্চে দর্শকদের ঢল নেমে আসে। উৎসবের এক মহাযজ্ঞে মত্ত হয় ক্যাম্পাসের সবাই। এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড বনানী বিশ্বাস, লিবারেল মাইন্ডসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড এম এম শরীফুল করিম, ইংরেজি সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক ড মোহা. হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড স্বপন চন্দ্র মজুমদার, ইংরেজি বিভাগের ছাত্র উপদেষ্টা প্রভাষক কাজী ফাকেরা নওশীন, প্রভাষক তারিন বিনতে এনাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তোফায়েল হোসেন মজুমদারসহ বিভিন্নব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় কলা সামজিক বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড. মোহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ গোলাম মাওলা,অধ্যাপক ড বনানী বিশ্বাস উপস্থিত ছিলেন।
এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড এম এম শরীফুল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াৎসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, ‘নবীনদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্বাগতম। তোমাদের জন্য আমার মেসেজ থাকবে তোমরা পড়াশোনাকে মুখস্থবিদ্যায় পরিণত করো না।
তিনি আরও বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো এমন জায়গা যেখানে আমরা মেধাকে উন্নীত করি। তাই আমি চাই আমার শিক্ষার্থীরা মেধাকে চর্চা করে বড় হোক। বিশ্ববিদ্যালয়ে তোমরা যে সমস্যায় পড়ও না কেন বিভাগীয় কোন শিক্ষক তা সমাধান করতে না পারলে আমার কাছে আসবে, আমার দরজা সকল শিক্ষার্থীদের জন্য সবসময় খোলা।
উল্লেখ্য, গত রবিবার (১৭ সেপ্টেম্বর) র্যালি, কেক কাটা ইত্যাদির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ইংরেজি সপ্তাহের উদ্বোধন করা হয়। ৩ দিন ব্যাপী পুরো অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডসের সভাপতি আনোয়ার আজম,সহ-সভাপতি মোজাম্মেল হোসেন আবির এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন মিয়াসহ অন্যান্য সদস্যরা।