মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

মোস্তফা কামাল, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগরে দুই গ্রুপের সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ল ৫টার দিকে শাহ আমানত ও শাহ জালালের সামনে এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের র‌্যাগ ডে উদযাপনে সিএফসি ও সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীদের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে এই সংঘর্ষের রুপ নেয় দুটি গ্রুপের মধ্যে গ্রুপ দুটি সিক্সটি নাইন ও সিএফসি। সিক্সটি নাইন গ্রুপটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ও সিএফসি গ্রুপের নেতা সহ সভাপতি মির্জা খবির সাদাফের অনুসারী।

এর মধ্যে সিক্সটি শাহজালাল হল ও সিএফসি শাহ আমানত হলে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করছে। সিক্সটি নাইনের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, শুনেছি র‌্যাগ ডে নিয়ে জুনিয়র কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি দেখছি। সিএফসির নেতা সাদাফ খান বলেন, আকিব জাবেদ নামে সিক্সটি নাইনের এক কর্মী এর আগে আমাদের উপ-দপ্তর সম্পাদক রমযানকে কুপিয়ে জখম করে।

আজকেও সে নেশা করে হলের সামনে উশৃংখল আচরণ শুরু করে। বিষয়টি দেখে আমাদের কর্মীরা বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছিল। সমাধানের চেষ্টা চলছে। আমরা সতর্ক আছি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |