মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

জাহিদ হাসান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল ও সাধারণ সম্পাদক আশিকুর ইসলাম আশিক এর নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে বাদ জোহর প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |