মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নবীন বরণ অনুষ্ঠিত

নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নবীন বরণ অনুষ্ঠিত

রাজু মিয়া, নোবিপ্রবি:  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের নতুন সদস্যদের জন্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনে নোবিপ্রবি সায়েন্স ক্লাব এর আয়োজন করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ক্লাবের প্রতিষ্ঠাতা এস.কে ফয়সালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রকৃত বিজ্ঞানচর্চাই পারে একজন মানুষকে আলোকিত করতে। প্রবল ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে আলোকিত সমাজ গড়ার জন্যে এই ধরনের সহযোগী সংগঠনে যুক্ত দরকার। বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, নানা সীমাবদ্ধতা কাটিয়ে উঠে প্রকৃত বিজ্ঞান চর্চাযই পারে সমাজকে আলোকিত করতে। আমি চাই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে বিজ্ঞান চর্চার জন্য উৎসাহী হয়ে এসব ক্লাবে যুক্ত হোক।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |