মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

ইবির বঙ্গবন্ধু হল প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর

ইবির বঙ্গবন্ধু হল প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম। শনিবার (২০ এপ্রিল) বেলা ১২ টায় হল প্রভোস্টের কার্যালয়ে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যাপক ড. শফিকুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন হলের সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফীন। এসময় সাবেক উপ উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন , অধ্যাপক ড. জিল্লুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, অধ্যাপক ড. আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজাওয়ানুল ইসলাম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।হলের নতুন প্রভোস্ট বলেন, আমি নিজে হলে থেকেছি। হলের কি কি সমস্যা হয় তা আমার ভালো করে জানা আছে। তাই শিক্ষার্থীদের সমস্যা দূরীকরন ও হলের সার্বিক পরিবেশ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |