মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনামূলক ক্যাম্পেইন-২০২৪ কর্মসূচি পালন করছে সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। সোমবার (১১ নভেম্বর) বিকেল তিনটায় উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাহফুজুর রহমান এ কর্মসূচির উদ্ভোদন ঘোষণা করেন।
সংগঠনের ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু রোগীর প্রকোপ বেড়েছে চলছে। গত ২ মাসে প্রায় ৫০ জন শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এ বিষয়টি নিয়ে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন। এমতাবস্থায় ক্যাম্পাসে ডেঙ্গু সচেতনতা লাল সবুজ উন্নয়ন সংঘ সপ্তাহব্যাপী ক্যাম্পেইন এর উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বিবদ্যালয়ের প্রশাসনের কাছে আহ্বান অতিদ্রুত সময়ে ক্যাম্পাসে ডেঙ্গু মশা নিধনে স্প্রে ও ওষুধ দেয়া। এছাড়াও বিশ্বিবদ্যালয় মেডিক্যালে ডেঙ্গু টেস্টের পর্যাপ্ত কিট ও চিকিৎসা পর্যাপ্ত সুব্যবস্থা রাখা। পরিশেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার- পরিচ্ছন্নতার জন্য প্রশাসনের পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
এছাড়াও উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা, গণিত বিভাগের অধ্যাপক আমিনুর রহমান বাপ্পি, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা, সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে লাল সবুজ উন্নয়ন সংঘ একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দেশের সিংহভাগ জেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ধর্ষণ, দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা গড়ে তোলে। এছাড়াও সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কল্যাণমূলক কাজ করে থাকে।