মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

উখিয়ায় পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

উখিয়ায় পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : প্রবল বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয়।

বুধবার (১৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা জানান, অতি বর্ষণের কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তিনজন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে চারজন, ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে একজন ও ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে একজন স্থানীয় জনগোষ্ঠীর মানুষ মারা গেছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |