মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

হালুয়াঘাটে ১৩০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

হালুয়াঘাটে ১৩০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

হালুয়াঘাটে ১৩০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে থানা পুলিশ বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ ২৫ টাকা মূল্যের ১৩০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ জুন) সকালে পৌর শহরের উত্তর মনিকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে প্রাইভেটকারে থাকা ১৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় । আটককৃত ওই মাদক ব্যবসায়ীর বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার চন্দ্রা গ্রামের ছোবান আলীর পুত্র কাজল আহম্মেদ (২৮)।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে হালুয়াঘাট থানার পুলিশের একটি টিম পৌর শহরের উত্তর আকনপাড়া এলাকায় টেকপোস্ট বসায়। চেকপোষ্ট চলাকালে একটি সাদা রংঙের প্রাইভেট কার থামিয়ে আমদানী নিষিদ্ধ ১৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ সময় প্রাইভেট কারে থাকা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ ও প্রাইভেটকারটি জব্দ করে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা নিয়ে আসে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক জানান, প্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অত্র থানা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন