মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

চূড়ান্ত বিজয় আমারই হবে : জায়েদ খান

চূড়ান্ত বিজয় আমারই হবে : জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় আজ স্থগিত করেছেন আপিল বিভাগ। সেইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।
আপিল বিভাগের এই আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিপুণ দায়িত্ব চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।
এই আদেশের প্রতিক্রিয়ায় জায়েদ খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আদালত নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন। এখন শুনানি হবে। আমি শুনানির প্রস্তুতি নিচ্ছি। আমি বিশ্বাস করি শুনানিতে রায় আমার পক্ষে আসবে। চূড়ান্ত বিজয় আমারই হবে। কারণ, আমি ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক।’
চলতি বছরের শুরুতে শিল্পী সমিতির ২০২২-১৪ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগরকে হারিয়ে জয়ী হন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও নিপুণ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচন শেষে প্রাথমিকভাবে জায়েদকে বিজয়ী ঘোষণা করা হয়। জায়েদকে বিজয়ী ঘোষণা করা হলেও ফল মেনে নেননি নিপুণ। তিনি কারচুপির অভিযোগ তোলেন প্রতিপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে পরস্পরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন জায়েদ ও নিপুণ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |