মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

বীর আমাদের ঘরের নেতা: বুবলী

বীর আমাদের ঘরের নেতা: বুবলী

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা বুবলীর ছেলে শেহজাদ খান বীর। তারকা সন্তান হওয়ায় এই খুদেও এখন বেশ জনপ্রিয়। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করেন বুবলী। সেসব ছবি পোস্ট করা মাত্র ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্স ভরে যায় নেটিজেনদের ভালোবাসায়।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শেহজাদ খান বীর। স্টার কিড বলে কথা। গতকাল শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বীরের একটি ছবি পোস্ট করেছেন বুবলী। পাঞ্জাবি-কটিতে সেজে নেতার মতো হাত উঁচু করে রেখেছে এই স্টার কিড। ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লিডার বাবাই। সে আমাদের ঘরের নেতা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খানের খবর প্রকাশ্যে আসে। ৩০ সেপ্টেম্বর শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে শেহজাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। বুবলীর পক্ষ থেকে জানা যায়, ২০২০ আমার ২১ মার্চ যুক্তরাষ্ট্রে শেহজাদের জন্ম হয়। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |