মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সেরাদের তালিকায় মেহজাবীন

সেরাদের তালিকায় মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক
দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়শিল্পী হিসেবে কুড়িয়েছেন বেশ খ্যাতি। তবে এবার ভিন্ন কারণে এসেছেন আলোচনায়। বিগত বছরগুলোর মতো এবারও সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন।

এদের মধ্যে ছয়জন তারকা ২০২১-২২ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন। এবার অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরীসহ তিনজন সেরা করদাতা হয়েছেন। ১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক গেজেট প্রজ্ঞাপনে ২০২১-২২ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করেছে।

যেখানে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেলেন মেহজাবীন চৌধুরী, মাহফুজ আহমেদ ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |