মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

এবার দুবাই যাচ্ছেন রাজ-পরী

এবার দুবাই যাচ্ছেন রাজ-পরী

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের দাম্পত্য জীবনকে ঘিরে কৌতূহল কমছেই না। তারা কি একসঙ্গে থাকছেন নাকি বিচ্ছেদ হয়ে গেছে সেই প্রশ্নের উত্তরের খোঁজ করছেন ভক্তরা। এরই মধ্যে জানা গেছে, মান-অভিমান ভুলে বর্তমানে রাজের বাসাতেই থাকছেন পরী। আর এবার খবর পাওয়া গেল, রাজ ও পরীমনি দুবাই যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরিফুল রাজ ও পরীমনি। শুধু তারা দুজনই নন। দুবাই যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরো যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’র প্রতিষ্ঠাতা মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এ বছর প্রবাসী বাঙালি ছাড়াও বাংলাদেশ থেকে অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিবেন।

মালা খন্দকার বলেন, অবৈধভাবে টাকা না পাঠিয়ে বা হুন্ডির দারস্থ না হয়ে যাঁরা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন, যার ফলে বাংলাদেশ সরকার লাভবান হচ্ছেন- তেমন মানুষকে দেওয়া হবে সম্মাননা। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |