মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ঈদে আবারও ইসলামিক গান নিয়ে হাজির হচ্ছেন হিরো আলম

ঈদে আবারও ইসলামিক গান নিয়ে হাজির হচ্ছেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক:ঈদ উপলক্ষ্যে আরও একটি ইসলামিক গান মুক্তি দিবেন দেশের আলোচিত ইউটিউবার হিরো আলম। ইসলামিক ওই গানটির কথা ও সুর করেছেন আনোয়ার শাহ আতহারী। সংগীত আয়োজন করেছেন কাজী মাসুম। সাউন্ড ডিজাইন করেছেন মাহদি হাসান। এর আগে রমজান নিয়ে ‘মাহে রমজান’ গেয়ে বেশ প্রশংসা পেয়ছেন তিনি।

গান প্রকাশ প্রসঙ্গে হিরো আলম সংবাদমাধ্যমকে বলেন, সব সময় নতুন কিছু করতে চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় রমজান মাসে ‘মাহে রমজান’ নামে একটা ইসলামিক গান মুক্তি দিয়ে ছিলাম। সেই ইসলামিক গানটি দর্শক-শ্রোতারা সাদরে গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় ‘ঈদ মোবারক’ নামে আরও একটা ইসলামিক গানে কণ্ঠে দিলাম।

তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে আরও ইসলামিক গানে কণ্ঠ দেওয়ার পরিকল্পনা আছে। আমি যার সঙ্গে কাজ করছি তিনি অনেক ইসলামিক গানের গীতিকার, সুরকার ও সংগীত আয়োজক।

জানা গেছে, ঈদের আগে অন্তর্জালে ইসলামিক গানটি রিলিজ করা হয়। ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম। তার হাতে বর্তমানে পাঁচটি সিনেমা রয়েছে। চলতি বছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |