মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

আমার মাথায় ৭০টি সেলাই এবং সাবেক স্ত্রী এতে খুশি: নোবেল

আমার মাথায় ৭০টি সেলাই এবং সাবেক স্ত্রী এতে খুশি: নোবেল

নিজস্ব প্রতিবেদক:ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ অনুষ্ঠানের মাধ্যমে খ্যাতি পাওয়া বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। তিনি তার অদ্ভুত মন্তব্য বা ঘটনার জন্য সমালোচিত হয়েছেন অনেকবার। কখনও স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়ান, আবার কখনও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অদ্ভুত মন্তব্য করেন। এসব ক্ষেত্রে সারেগামাপা থেকে উঠে আসা এই গায়ক মাঝেমধ্যেই সাড়া ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়।

এবার এ গায়ক জানালেন, তার জীবনের প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে হয়েছে। যা খুবই হৃদয়বিদারক। মঙ্গলবার (১১ এপ্রিল) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এসব লেখেন তিনি।

এদিন নোবেল লেখেন, ‘আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। হতে পারে তা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই এবং আমার সাবেক স্ত্রী এতে খুশি।’

তিনি আরও লেখেন, ‘আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।’

তার এই পোস্টে নেটিজেনরা মন্তব্য করে বলেছেন, হতাশ হবেন না ভাই। আবার কেউ বলেছেন,কয়েকদিন পর

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |