মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিল্পী আকবরের মেয়েকে চলচ্চিত্রের গানে সুযোগ দেবেন ডিপজল

শিল্পী আকবরের মেয়েকে চলচ্চিত্রের গানে সুযোগ দেবেন ডিপজল

শিল্পী আকবরের মেয়েকে চলচ্চিত্রের গানে সুযোগ দেবেন ডিপজল

ইত্যাদির মাধ্যমে তোমার হাত পাখার বাতাসে গানটি গেয়ে রাতারাতি তারকা বনে যান রিকশাচালক আকবর। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরিবার পরিজন নিয়ে সময়টা বেশ ভালোই কাটছিলো আকবরের। কিন্তু শারীরিক নানা জটিলতায় গেল বছরের ১৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান আকবর। আকবরের বিদায়ে অসহায় হয়ে পড়েন তার পরিবার। ঠিক তখনি পাশে দড়ান ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি আকবরের মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাকে চলচ্চিত্রের গানেও সুযোগ করে দেবেন বলে জানিয়েছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে ডিপজল সংবাদমাধ্যমকে জানান, আকবর অনেক ভালো ছিল। আমার ফুলবাড়িয়া বাড়ির এই রাস্তায়ই কিছুদিন থেকেছে। মাঝেমধ্যে আমার এখানে আসতো। আমি যখন যতুটুকু পেরেছি সহযোগিতা করেছি তাকে।

তিনি বলেন, আকবরের মেয়ের পড়াশোনার জন্য আমি পাশে থাকব। আকবরের স্ত্রী আমার কাছে এসেছিলেন। আমি বলেছি সহযোগিতা করব। শুনেছি আকবরের মেয়ে বেশ ভালো গান করে। ভালো গান করলে অবশ্যই চলচ্চিত্রে ভালো কিছু করার সুযোগ দেব। অভিনেতা বলেন, আকবর ভালো গান করতো। ওর মধ্যে প্রতিভা ছিল। তবে অকালে ছেলেটা সবাইকে ছেড়ে ওপারে চলে গেল। ওর পরিবারের সহযোগিতায় সবসময় পাশে থাকব আমি। উল্লেখ্যে, মৃত্যুর আগে এক প্রতিবেদনে আকবর বলেছিলেন, স্বপ্ন দেখি আমার মেয়ে একদিন বড় শিল্পী হবে। আমি যা পারিনি আমার মেয়ে যেন তা করতে পারে। সবার কাছে এই দোয়া চাই। বাবার স্বপ্ন পূরণ করতেই নিয়মিত গানের চর্চা করেন আকবরের মেয়ে। আর সেই স্বপ্ন বাস্তবায়নে আকবরের পাশে থাকবেন বলে জানান ডিপজল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |