মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

প্রয়াত ‘অনুপমা’ খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে

প্রয়াত ‘অনুপমা’ খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে

বিনোদন ডেস্ক : ফের মৃত্যুসংবাদ ভারতীয় বিনোদন জগতে। মঙ্গলবার সকালেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। এবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে। বহু ধারাবাহিক এবং ছবিতে কাজ করেছেন নীতেশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার শ্যালক। জানা গেছে, নাসিকের লাগাতপুরী অঞ্চলে শুটিং করছিলেন অভিনেতা। সেই সময়ই আচমকা হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রায় ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সম্প্রতি তাকে দেখা গিয়েছিল রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘অনুপমা’ সিরিয়ালে। এছাড়াও অসংখ্য সিরিয়ালে কাজ করেছেন। মূলত কৌতুকাভিনেতার চরিত্রেই অভিনয় করতেন নীতেশ। শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’, সালমান খানের সঙ্গে ‘দাবাং’ ও পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘খোসলা কা ঘোশলা’-র মতো ছবিতে দেখা গিয়েছে তাকে। অভিনেতার আচমকা মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার স্ত্রী অর্পিতা পাণ্ডে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |