মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

না ডাকলে ওসি হারুন জীবিত হবে না: মোশাররফ করিম

না ডাকলে ওসি হারুন জীবিত হবে না: মোশাররফ করিম

না ডাকলে ওসি হারুন জীবিত হবে না: মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ ওয়েব সিরিজ। এতে তিনি উপস্থিত হয়েছিলেন ওসি হারুন চরিত্রে। সিরিজটির প্রথম ও দ্বিতীয় সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় সিজনের জন্য।

কবে আসবে ‘মহানগর-৩’ বা অদৌ আসবে কি না- এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দিচ্ছে। স্বাভাবিকভাবে এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন এই অভিনেতা নিজেও। ‘মহানগর’ সিরিজের তৃতীয় কিস্তিতে থাকছেন তো তিনি ?

সম্প্রতি এক সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে মোশাররফ করিমের ভাষ্য, ‘এটা আমি বলতে পারব না। নির্মাতা আশফাক নিপুণ যদি আমাকে ডাকে তাহলে ওসি হারুন জেগে উঠবে। আর না ডাকলে ওসি হারুন আর জীবিত হবে না।’

‘মহানগর ২’ তে ওসি হারুন মারা গেছেন। যার কারণেই দর্শকের মনে সৃষ্টি হয়েছে এই প্রশ্ন। কারণ প্রথম পর্ব যে জমিয়ে ক্ষীর করেছিলেন এই অভিনেতাই।

এদিকে ‘মহানগর-৩’ নিয়ে সিরিজটির নির্মাতা আশফাক নিপুণ বলেছেন, ‘মহানগর ৩’ বানাব কি বানাব না, সেটা নির্ভর করছে দর্শক চাহিদার ওপর। দর্শক যদি চান তাহলে বানাব।

‘তবে হ্যাঁ, দর্শকরা চাচ্ছেন। আমি চাই, দর্শক আরেকটু চাক। দর্শকদের ক্ষুধা আরেকটু বাড়ুক। যেদিন প্রত্যাশার পারদ একদম উপরে থাকবে, সেদিন কিছু একটা করতে পারব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |