মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

প্রেমিকের সঙ্গে রাশমিকার দীপাবলি

প্রেমিকের সঙ্গে রাশমিকার দীপাবলি

রাশমিকার

বিনোদন ডেস্ক:  ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, চুটিয়ে প্রেম করছেন তারা। কয়েক মাস আগে গুঞ্জন চাউর হয়— লিভ-ইন সম্পর্কে রয়েছেন এই জুটি। এবার একসঙ্গে দীপাবলি উদযাপন করে সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন তারা।রোববার (১২ নভেম্বর) বিজয় দেবরকোন্ডা তার এক্সে (টুইটার) বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, বাবা-মা ও ভাইয়ের সঙ্গে দীপাবলি উদযাপন করছেন তিনি।

আরও পড়ুন: অভিমান ভুলে আবারও বলিউডে নয়নতারা

ছবির ক্যাপশনে তিনি লেখেন, হ্যাপি দীপাবলি আমার ভালোবাসা। অন্যদিকে রাশমিকা মান্দানাও তার এক্সে (টুইটার) নিজের একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, হ্যাপি দীপাবলি আমার ভালোবাসা। সবকিছু ঠিকই ছিল। কিন্তু বিজয় ও রাশমিকার ছবির ব্যাকগ্রাউন্ডের দেয়াল একই। মজার বিষয় হলো, যে চেয়ারে বসে আলাদা আলাদাভাবে ছবি তুলেছেন রাশমিকা-বিজয়, সে চেয়ারও একই। ছবিগুলোর বিশ্লেষণ করে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন নেটিজেনরা। তাদের মতে— বিজয়ের বাড়িতে একসঙ্গে দীপাবলি উদযাপন করেছেন রাশমিকা। আন-অফিশিয়ালি নিশ্চিত করলেন যে, তারা সম্পর্কে রয়েছেন। তারপর থেকে এ জুটির প্রেম নতুন করে চর্চায় পরিণত হয়েছে।

২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।

প্রসঙ্গত, ‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

 

 

প্রতিদিনের কাগজ

 

 

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |