মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

পরীমণির নানা আর নেই

পরীমণির নানা আর নেই

পরীমণির

বিনোদন  ডেস্ক:  ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির নানাভাই শামসুল হক গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । শুক্রবার রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। মাত্র তিন বছর বয়সে মাতৃহারা হন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। ২০১২ সালে তার বাবাও না ফেরার দেশে চলে যান। তবে মাতৃহারা হওয়ার পর থেকেই নানার কাছেই বড় হয়েছেন তিনি। এবার প্রিয় সেই নানা শামসুল হক গাজীকে হারালেন তিনি।

চয়নিকা চৌধুরী। জানান, পরীমণির নানার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালীতে নেওয়া হচ্ছে। সেখানেই পরীর নানির কবরের পাশে তাকে শায়িত করা হবে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পরীর নানা শামসুল হক গাজী। চিকিৎসার জন্য ভর্তি ছিলেন হাসপাতালে। গত মাসে একটা অপারেশন হয়েছে তাঁর। অপারেশনের আগের দিন পরীমণি হাসপাতালে রাজ্যর (পরীমণির ছেলে) সঙ্গে হাস্যোজ্জ্বল নানার একটা ভিডিও শেয়ার করেন। গেল অক্টোবর মাসের ছিল পরীমণির জন্মদিন। প্রতিবার ঘটা করে দিনটি উদযাপন করলেও এবার নানার অসুস্থতার কারণে আয়োজন থেকে বিরত ছিলেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |