মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বিয়ের অনুষ্ঠানেই মুখে সিগারেট আমিরকন্যার

বিয়ের অনুষ্ঠানেই মুখে সিগারেট আমিরকন্যার

বিনোদন  ডেস্ক:  নানা আয়োজনে মেয়ে ইরা খানকে বিয়ে দিয়েছেন বলিউড তারকা আমির খান। এবার বিয়ের রেশ না কাটতেই বিতর্কের মুখে পড়েছেন ইরা খান। গত ৩ জানুয়ারি সন্ধ্যায় প্রেমিক নূপুর শিখরের সঙ্গে আইনিভাবে বিয়ে হয় ইরার। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা। দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরের হাতেই মেয়েকে তুলে দিয়েছেন আমির। এক বার আইনি বিয়ে হয়েছে মুম্বাইয়ে। তার পর ৮-১০ জানুয়ারি উদয়পুরে ছিল হোয়াইট ওয়েডিং। আর ১৩ জানুয়ারি ছিল মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। প্রায় দু’সপ্তাহ ধরে চলে আইরা-নূপুরের বিয়ের অনুষ্ঠান ভালভাবেই অনুষ্ঠিত। তবে বিয়ের পর্ব মিটতে না মিটতেই বিতর্কে জড়িয়েছেন আমির-কন্যা।

ভারতীয় গণমাধ্যম বলছে, শনিবার আমির-কন্যার বিয়ের রিসেপশনের অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন বলিউডে বিশিষ্ট ব্যক্তিরা। ইরা ও নূপুরের বিয়ের রিসেপশন পার্টিতে বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় খান পরিবার। তবে মুম্বাইয়ে বিয়ের আগে প্রাক-বিবাহ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে শেয়ার করেন ইরা। সেসব ছবিতে কোথাও বন্ধুদের সঙ্গে মজা করছেন, আবার কখনও নূপুরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। এসব ছবির মধ্যে একটি ছবিতে দেখা যায়, মুখে সিগারেট নিয়ে ছবি তুলেছেন ইরা, যদিও সেটিতে আগুন ধরানো ছিল না।

এই ছবি সামনে আসতেই ভক্তদের কটাক্ষের স্বীকার হন আমিরকন্যা। এই ছবিতে একজন লিখেছেন, নিজের ভাবমূর্তি নিয়ে ছেলেখেলা করো না। অন্যদিকে একদল ভক্ত আবার আমির-কন্যার পক্ষ নিয়েছে। একজন ছবিকে সমর্থন জানিয়ে লেখেন, ‘যদি প্রকাশ্যে মদ্যপান করতে পারে মেয়েরা, ধূমপান নয় কেন?’ তবে এই ছবি প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি ইরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |