মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শুটিংয়ে আহত সাইফ আলী খান হাসপাতালে

শুটিংয়ে আহত সাইফ আলী খান হাসপাতালে

বিনোদন ডেস্কঃজনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলী খান শুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইন্ডিয়া ডটকম জানিয়েছে, সোমবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় ৫৩ বছর বয়সী এই অভিনেতাকে।তেলেগু ভাষার ‘দেবারা’ সিনেমার শুটিং চলাকালে হাঁটু ও কাঁধে আঘাত পেয়েছেন সাইফ আলী খান।চিকিৎসক জানিয়েছেন, সাইফের হাঁটুতে অস্ত্রোপচার করতে হতে পারে। হাসপাতালে এ অভিনেতার পাশে রয়েছেন তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান।‘দেবারা’ সিনেমা নির্মাণ করছেন কোরাতলা শিবা। সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার।সবকিছু ঠিক থাকলে আগামী ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবারা’।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |