বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তিতাস

প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তিতাস

তিতাস

মোঃ রহমত উল্যাহ: দেশে জ্বালানি গ্যাস সরবরাহে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী। প্রতিষ্ঠানটি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলায় গ্যাস সরবরাহের দায়িত্বে নিয়োজিত। ১০০০ পিএসআইজি চাপের ৬৪৫ কি.মি. সঞ্চালন পাইপলাইন, ৩০০/১৫০ পিএসআইজি চাপের ৬৬৭ কি.মি. বিতরণ মেইন পাইপলাইনসহ মোট ১৩,৩২০ কি.মি. পাইপলাইন নেটওয়ার্ক এবং ৫টি সিজিএস (সিটি গেইট স্টেশন), ১৭টি টিবিএস (টাউন বর্ডারিং স্টেশন) ও ১৬৯টি ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) এর মাধ্যমে গ্রাহক প্রান্তে গ্যাস সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি।

২০২১ সালের সেপ্টেম্বরে প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটি তার ইতোপূর্বে অর্জিত সাফল্য ধরে রাখার পাশাপাশি সেবার মাধ্যমে অর্জন করেছে জনগণের আস্থা। প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্ ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর থেকে টানা তৃতীয়বারের মত দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে তিতাস গ্যাস ২০২১-২২ অর্থবছরে পেট্রোবাংলার প্রতিষ্ঠানসমুহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করে। প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি বন্ধে হারুনুর রশীদ কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের প্রথম দুই বছরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকায় ৯ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত, ৭৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান এবং ১২৮৩ জনকে বদলি করেন।

আরও পড়ুন: গুলশানে ইএমকে সেন্টার উদ্বোধন করলেন পিটার হাস

তার দায়িত্বকালীন সময়ের প্রথম দুই বছরে অবৈধভাবে গ্যাস ব্যবহার এবং বকেয়ার কারণে ৬,৭০,৭৬৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪৩৯১৯.৯১ কোটি টাকা বকেয়া বিল আদায় হয়েছে। গ্যাস দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতি মোকাবেলায় ৩০টি জরুরি দল ঢাকা মহানগর এলাকায় রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজে নিয়োজিত রয়েছে। বিদ্যমান ২২টি অডোরাইজিং ইউনিটের পাশাপাশি আরও ১৪টি স্টেশনে অডোরাইজিং ইউনিট স্থাপন করা হচ্ছে। গ্যাস সরবরাহকালে সিস্টেম লস ৫.৩% এ নামিয়ে আনা হয়েছে। এসব সিস্টেম লসের কারণ সম্পর্কে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্ প্রতিদিনের কাগজকে জানান, ‘অবৈধ সংযোগ, পাইপলাইন ক্ষয়প্রাপ্ত হওয়ায় সৃষ্ট লিকেজ বিভিন্ন প্রতিষ্ঠান কর্র্তৃক পাইপলাইন ক্ষতিগ্রস্ত করায় লস সহ নানা কারণে সিস্টেম লস হয়ে থাকে। তবে আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করার মাধ্যমে সিস্টেম লস অনেক হ্রাস করেছি।’

প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পের অধীনে ঢাকা মহানগরে ৩.২ লক্ষ প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে, আরো ১ লক্ষ মিটার স্থাপনের কাজ ২০২৪ সালের জুন নাগাদ সম্পন্ন হবে। বর্তমানে ১,৬৬২টি গ্রাহককে ইভিসি মিটারের মাধ্যমে বিল করা হচ্ছে। আরও ১,৪২২টি ইভিসি স্থাপনযোগ্য গ্রাহক রয়েছে।

ডেনমার্কের প্রতিষ্ঠান ঘঊ ঈওরসধঃব অঝ (ঘঊঅঝ) এর বিনিয়োগ ও কারিগরি সহায়তায় ঈষবধহ উবাবষড়ঢ়সবহঃ গবপযধহরংস (ঈউগ) প্রকল্পের আওতায় সর্বমোট ৫,৬৫,৯৫২টি রাইজার জরীপ করে পরীক্ষণপুর্বক ২০,৮৬ গগঈঋউ গ্যাস লিকেজ বন্ধ করা সম্ভব হয়েছে।

গ্যাস সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্ বলেন, কোম্পানির আওতাধীন সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে নির্ভরযোগ্য, কার্যকর এবং দক্ষ গ্যাস সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য গ্যাস সরবরাহ ব্যবস্থা ডিজিটালাইজ করা, অপারেশনাল কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং নেটওয়ার্কের নিরাপন্তা ও নির্ভরযোগ্যতা উন্নতকরণে ‘জাইকা’ এর কারিগরী ও আর্থিক সহায়তায় প্রকল্প গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

প্রাকৃতিক গ্যাস সঞ্চালন ও বিতরণ সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আওতায় এলেঙ্গাতে হতে মানিকগঞ্জ পর্যন্ত ২৪” ব্যাসের ১০০০ পিএসআইজি চাপের ৬২.৫ কি.মি. সঞ্চালন লাইন, ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে গ্যাসের সরবরাহ বৃদ্ধি, স্বল্পচাপ নিরসনের লক্ষ্যে বিদ্যমান নেটওয়ার্কের সমন্বিত জিআইএস নক্সা প্রস্তুতকরণ এবং টিজিটিডিসিএল এর গ্যাস নেটওয়ার্কে ঝঈঅউঅ সিস্টেম স্থাপন প্রকল্প, জয়দেবপুর-ময়মনসিংহ ৪-লেন মহাসড়কের উভয় পাশে ১৬”-২০” ব্যাসের ১৯৪ কিলোমিটার বিতরণ পাইপলাইন ও ঢাকা-টাঙ্গাইল ৪-লেন মহাসড়কের উভয় পাশে ২২০ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |