মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সাবরিনার মামলার চার্জ শুনানি পেছাল

সাবরিনার মামলার চার্জ শুনানি পেছাল

নিজস্ব  প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলায় ডা. সাবরিনার বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে মামলার চার্জশুনানির জন্য ছিল। তকে এদিন তার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন।

আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী এ তারিখ ঠিক করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাসেল সরদার এ তথ্য নিশ্চিত করেন। ২০২০ সালের ৩০ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |