মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃরাজধানীর রমনা ও পল্টন মডেল থানার আরও দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে দশ মামলার মামলার মধ্যে আট মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। এছাড়া রমনা ও পল্টন থানার আরও দুই মামলায় আমীর খসরুর অধিকতর জামিন শুনানির জন্য বুধবার (২৪ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ দিন ধার্য করেন। এ দিন রমনা থানার দুই ও পল্টন মডেল থানার দুই মামলায় শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরে আরও চার মামলায় শুনানির জন্য রোববার (২১ জানুয়ারি) দিন ধার্য করেন আদালত। তার বিরুদ্ধে করা ১০ মামলার মধ্যে আট মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকি দুই মামলায় জামিন পেলে আমীর খসরুর কারামুক্তিতে বাধা থাকবে না বলে জানিয়েছেন তার আইনজীবী।তারও গত বুধবার (১৭ জানুয়ারি) পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।