মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

গণপূর্ত ও মৎস্য মন্ত্রণালয়ে নতুন সচিব

গণপূর্ত ও মৎস্য মন্ত্রণালয়ে নতুন সচিব

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

এজন্য প্রশাসনের দুজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে একজন সচিবের দপ্তর বদল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন।

এছাড়া বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক করা হয়েছে।

অন্য আদেশে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সচিব নাহিদ রশীদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |