মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

৯ নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

৯ নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে আগামী সাতদিনের মধ্যে দেশের বাজারে ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের তালিকা করে দেবে সরকার। পণ্যের দাম নির্ধারণে ১৫ দিন অতিক্রম হয়েছে। আগামী সাতদিনের মধ্যে দামের নতুন তালিকা প্রকাশ করা হবে।

ডিমের বাজারের অস্থিরতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী জানান, মুরগির খাদ্য, পরিবহন খরচ ও অন্যান্য দাম বিবেচনায় রেখে ডিমের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করে দেবে মন্ত্রণালয়।

এছাড়া খাদ্যপণ্য, তেল ও স্টিলসহ আরও বেশ কিছু পণ্যের দাম নির্ধারণ হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এদিকে বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যের আগে দেশের বাজারে আবারও দাম বেড়েছে বেশ কয়েকটি পণ্যের। এর মধ্যে রয়েছে চাল, ডিম, সবজিসহ আরও কয়েকটি পণ্য।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |